❌লাইভ চ্যালেঞ্জে ৭ দিনে ধবধবে সাদা!” — আসল সত্যটা কী?

প্রায়ই আমরা দেখি—বিভিন্ন পেজে লাইভ এসে ১০০% চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে: “এই ক্রিম ব্যবহার করুন, মুখ–হাত ধবধবে সাদা হয়ে যাবে!” অল্প কয়েকদিনেই নাটকীয় পরিবর্তন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। স্বাভাবিকভাবেই অনেকেই কৌতূহলী হয়ে পড়েন এবং ভাবেন, এত দ্রুত রং বদলানো কীভাবে সম্ভব?

বাস্তবতা হলো—ত্বকের ন্যাচারাল কালার হঠাৎ করে অস্বাভাবিকভাবে সাদা হয়ে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া নয়। বেশিরভাগ ক্ষেত্রে এসব তথাকথিত “ইনস্ট্যান্ট ফেয়ারনেস” ক্রিমে উচ্চমাত্রার স্টেরয়েড, মারকারি (পারদ) বা অনিয়ন্ত্রিত হাইড্রোকুইননের মতো উপাদান থাকে। স্টেরয়েড প্রথমে প্রদাহ কমিয়ে ও মেলানিন সাময়িকভাবে দমন করে ত্বককে দ্রুত ফর্সা, টানটান ও মসৃণ দেখায়। কিন্তু নিয়মিত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়, রক্তনালি দৃশ্যমান হয়, ব্রণ বেড়ে যায়, লালচে ভাব, বার্নিং ও সংবেদনশীলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে স্টেরয়েড ডিপেনডেন্স তৈরি হয়—ক্রিম বন্ধ করলেই ত্বক আগের চেয়ে বেশি খারাপ হয়ে যায়।

অন্যদিকে মারকারি একটি অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু। এটি শুধু ত্বকের ক্ষতিই করে না, দীর্ঘমেয়াদে কিডনি, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। অথচ লাইভ ভিডিওতে এসব ঝুঁকির কথা বলা হয় না—শুধু তাৎক্ষণিক “সাদা” ফলাফলটাই দেখানো হয়।

মনে রাখতে হবে, ত্বকের স্বাভাবিক রং স্থায়ীভাবে বদলানো যায় না। হঠাৎ অস্বাভাবিক সাদা হয়ে যাওয়া স্বাস্থ্যকর নয়। সঠিক স্কিন কেয়ার করলে ত্বক হেলদি, ক্লিয়ার ও ব্রাইট দেখাবে—এটাই স্বাভাবিক ও কাঙ্ক্ষিত ফল। তাই অজানা প্রোডাক্টের পেছনে না দৌড়ে, প্রয়োজন হলে একজন স্কিন ডাক্তার এর পরামর্শ নিয়ে নিরাপদ ও বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়াই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যকর ত্বকই আসল সৌন্দর্য—ঝুঁকিপূর্ণ “ইনস্ট্যান্ট ফেয়ারনেস” নয়।

Dr Syeda Samina Mahjabin
Clinical & Aesthetic Consultant
Asgar Ali Hospital
Chamber Address: Skinologic Laser & Aesthetic Center

Skinologic Laser & Aesthetic Center

স্কিন এবং হেয়ার রিলেটেড যে কোন সমস্যা সমাধান এর জন্য কল করুন:
01609069041
01609069042 নাম্বার এ।

Recent Blog

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat